পুরাতন ল্যাপটপের বিনিময়ে নতুন ল্যাপটপ!

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৭:২৭
পুরাতন ল্যাপটপের বিনিময়ে যে কোন  ব্র্যান্ডের নতুন ল্যাপটপ দেওয়ার ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। বাংলাদেশে এমন ঘোষণা এটাই প্রথম।
 
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞতিতে একথা জানায় তারা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে 'স্বাধীন অফার' নামের এই অফারটি ৭ মার্চ থেকে চলবে ২৬ মার্চ পর্যন্ত।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সচল যেকোন পুরাতন ল্যাপটপ জমা দিয়ে স্টকে থাকা নতুন ল্যাপটপ নেওয়া যাবে। সিস্টেমআই টেকনোলজিসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নতুন ল্যাপটপের তালিকা থেকে পছন্দ করতে পারবেন।
 
পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সাথে সমন্বয় করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।