একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। মঙ্গলবার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় দেশটি।
প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে, হুমকি মোকাবেলায় ইরানের সর্বাত্মক প্রস্তুতিকে ইঙ্গিত করে এই পরীক্ষা। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সামরিক মহড়া বলে দাবি করেছেন তারা। দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। গত জানুয়ারি মাসে নতুন করে অবরোধের পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ইরান।
গত জানুয়ারিতে ছয় জাতির সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পর ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। তবে তার সঙ্গে সঙ্গেই ক্ষেপণাস্ত্র কর্মসূচির অজুহাতে নতুন করে অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। সূত্র: এএফপি
