রাজধানীতে বিজিবি মোতায়েন

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২০:০০
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় জামায়াতে ইসলামীর হরতাল ডাকার পর রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
 
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বলেন, নাশকতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বিজিবি সদস্যরা রাস্তায় থাকবেন।
 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মীর কাসেমের আপিলের রায় মঙ্গলবার সকালে দেয়ার পর দলটি বুধবার সকাল-থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে।
 
সারাদেশে বিজিবি সদস্য মোতায়েন করা হবে কি না- জানতে চাইলে বাহিনীর মুখপাত্র বলেন, জেলা প্রশাসকরা চাহিদা দিলে সেই অনুযায়ী বিজিবি সদস্য দেয়া হবে।