দক্ষিণ কোরিয়া মঙ্গলবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে একতরফাভাবে নতুন করে অবরোধ আরোপ করেছে। এক্ষেত্রে সিউল বিদেশে উত্তর কোরিয়ার বিভিন্ন রেস্তোরাঁ বর্জনে তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষা ও দূরপাল্লার রকেট উৎক্ষেপণের ঘটনাকে কেন্দ্র করে নতুন এ অবরোধ আরোপ করা হল। উত্তর কোরিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত এবং দক্ষিণ কোরিয়ার জলসীমা থেকে উত্তর কোরিয়ার বন্দরে নোঙর করা বিভিন্ন জাহাজকেও নিষিদ্ধ করা হয়েছে।
গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের পর তারা এ ধরনের পদক্ষেপ নিলো।
এছাড়া উত্তর কোরিয়ার পারমানবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সংশ্লিষ্ট ৪০ ব্যক্তি ও ৩০ গ্রুপকে সিউল কালো তালিকাভুক্ত করেছে। সূত্র: এএফপি
