বুধবার শুরু হচ্ছে স্বাধীনতা দিবস হকি

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২০:৫০
মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস হকি। মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশনে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
 
প্রথম দিনের খেলায় বাংলাদেশ নৌবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতা দিবস হকির এবারের আসরে ৬টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘ক’ গ্রুপে বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনি ও অ্যাজাক্স এসসি। আর ‘খ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী।
 
২০১৩ সালে শুরু হওয়া টুর্নামেন্টটির শেষ আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ সেনাবাহিনী।
 
৭ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ১৪ই মার্চ। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় থাকছে ফ্যাশন হাউজ অঞ্জন’স।