ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে সাজঘরে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার (১২)। ব্যাট করছেন তামিম ইকবাল (৭) ও সাব্বির আহমেদ (০) । রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ২৩/১।
এর আগে টসে হেরে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং পায় বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
