ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। কিন্তু নিজের ইনিংসকে বেশি দূর নিতে পারেননি সৌম্য সরকার। ব্যক্তিগত ১৩ বলে ১৫ রান বিদায় নেন সৌম্য। এদিকে সাব্বির আহমেদ এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৫ বলে ১৫ রান তিনি আউট হন। এদিন সাকিব আল হাসান দ্রুত ফিরে যান। তিনি ব্যক্তিগত (৫) রানে আউট হন। অন্যদিকে ৯ বলে ১০ রান করে আউট হন মাহমুদুল্লাহ। এর পর ক্রিজে এসে গোল্ডেন ডাক মারেন মুশফিক। তামিম ইকবাল (৬২) রানে অপরাজিত আছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভার ৫ উইকেটে ১১১ রান।
এর আগে টসে হেরে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং পায় বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
