শারাপোভার শাস্তি পাওয়া উচিত: নাদাল

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:৩৯
ক্রীড়াঙ্গনে আলোচনার শীর্ষে এখন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভার ডোপ কেলেঙ্কারির ঘটনা। এই বিষয় নিয়ে জানতে চাওয়া হলে আরেক তারকা রাফায়েল নাদাল বলেন, শারাপোভার শাস্তি হওয়া উচিৎ।
 
নাদাল বর্তমানে ইন্ডিয়ান ওয়েলসে যোগ দিতে ভারতে অবস্থান করছেন। সেখানেই তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে গণমাধ্যমের কাছে বলেন এসব কথা বলেন ১৪বার গ্র্যান্ড স্লাম জয় করা এই টেনিস তারকা।
 
তবে স্প্যানিস এই তারকার ক্ষেত্রেও মাদক সেবনের অভিযোগ উঠেছিল। এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমি কখনই এমন ভুল করিনি। বরাবরই ডোপিং থেকে দূরে ছিলাম। কঠোর পরিশ্রম করেছি। চোট থেকে দ্রুত ফেরার জন্যও নিষিদ্ধ কিছু সেবন করিনি কখনো। তাই আমার বিরুদ্ধে এমনসব অভিযোগ ভিত্তিহীন।'
 
নাদাল মনে করেন, খেলোয়াড়রা হচ্ছেন সমাজের সামনে রোল মডেল। তারাই যদি এমনটা করেন তবে সেটা অনেক দুঃখজনক।
 
শারাপোভা অবশ্য দাবি করেছেন, যে ওষুধ সেবনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা তিনি গত দশ বছর ধরে সেবন করছেন যেটি নিষিদ্ধ হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। এ ব্যাপারে মোটেও অবগত ছিলেন বলেই জানান শারাপোভা।