বৃহস্পতিবার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি জাহানারারা

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৮:০৭
১৫ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে জাহানারারা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
 
বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চিন্বাসামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে অংশ নিতে মঙ্গলবার ভারতের ব্যাঙ্গালুরু পৌঁছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
 
 ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে শক্তিশালী ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ১৫ মার্চ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।