'আমায়া'তে নতুন জাপানিজ বেন্টো

আপডেট : ১০ মার্চ ২০১৬, ২০:০২

 

নতুন এক জাপানিজ প্ল্যাটার নিয়ে আসছে আমারির এশিয়ান বুফে রেস্টুরেন্ট 'আমায়া'। ১২০০++ টাকার বিশেষ এ জাপানিজ প্ল্যাটার আসছে বেন্টো স্টাইলে। অর্গানিক এই ফুড প্ল্যাটারে অ্যাপাটাইজার, স্যুপ, মেইন ডিস ও ডেজার্ট ছাড়াও থাকছে স্যালমন, টুনা-স্যাশিমি, মাকিসহ আরো অনেক কিছু।

 
এ ছাড়াও রুফটপ ডেক ৪১ এ ব্রাঞ্চ শহরের আকর্ষণীয় রুফটপ রেস্টুরেন্ট ডেক ৪১ নিয়ে আসছে 'বুজিব্রাঞ্চ'। সপ্তাহের প্রতি শনিবার দুপুর ১২ টা থেকে ০৩:৩০ পর্যন্ত বিশেষ এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। ব্রাঞ্চ মেন্যুতে অ্যাপাটাইজার হিসেবে থাকছে স্মোক স্যালমন, স্ক্র্যামবল এগ, এগ বেনেডিক্ট ক্লাসিক ও আরো অনেক কিছু।
 
IMG0
আর মেইন ডিস হিসেবে থাকছে রোটিসারি চিকেন, চিকেন ফিলেট, গ্রিলল্যাম্ব কোফ্টা ও ল্যাম্ব চপ, ব্রেইজড্ মাসেল, সিবাস, বেইক ফিশ, গার্লিক প্রন, ভেজিটেবল টান্ডুরি। এ ছাড়াও পটেটো ওয়েজ, স্ম্যাশ পটেটো থাকছে সাইড ডিশ হিসেবে।
 
আকষর্ণীয় এই ব্রাঞ্চে থাকছে আন-লিমিটেড সফটড্রিংস্। বিশেষ এই মেন্যু পাচ্ছে ২৫০০++ টাকায়।