ভারতে খেলতে না যাওয়ার হুমকি পাকিস্তানের

আপডেট : ১১ মার্চ ২০১৬, ০৯:৫২
 
নিরাপত্তার নিশ্চয়তা না দিলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পাকিস্তান যাবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী। নিরাপত্তা নিয়ে শঙ্কায় ধর্মশালা থেকে বিশ্বকাপের অতি আকাঙি্ক্ষত ভারত-পাকিস্তান ম্যাচ কলকাতায় সরিয়ে নেয়া হয়। কিন্তু পাকিস্তানের কর্মকর্তারা এটায় পুরোপুরি সন্তুষ্ট হননি।
 
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী চৌধুরি নাসির আলি খান সাংবাদিকদের বলেন, ‘সরকারি পর্যায় থেকে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা না দেয়া হলে আমরা পাকিস্তানি দলকে ভারত যাওয়ার অনুমতি দিতে পারি না।’
 
আইসিসি অবশ্য বুধবার জানিয়েছে, ভেন্যুগুলোর সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষগুলো নিরাপত্তার নিশ্চয়তা আইসিসিকে দিয়েছে।
 

সম্প্রতি হিমাচল প্রদেশের মূখ্যমন্ত্রী জানান, এই ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা তার সরকার হয়ত দিতে পারবে না। এর পর থেকেই ধর্মশালায় খেলা নিয়ে উদ্বেগ দেখিয়ে আসছিল পাকিস্তান।