রাজধানীতে ট্রাক চাপায় নিহত ১

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১০:০৫
 
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. হাবিবুল্লাহ (২৩)। তিনি একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন।
 

জানা গেছে, রিকশার যাত্রী হাবিবুল্লাহকে একটি ট্রাক চাপা দিলে গুরুতরভাবে আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা মৃত ঘোষণা করেন। তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।