রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতেই থাকবেন বলে জানালেন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। এরপরও স্বদেশি ক্লাব ইন্দেপেন্দিয়েন্তেতে যোগ দেয়ার কথা রয়েছে এই আর্জেন্টাইন তারকার।
সিটির সঙ্গে আগুয়েরোর বর্তমান চুক্তির মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত। আর্জেন্টিনার একটি রেডিওকে ২৭ বছর বয়সী আগুয়েরো বলেন, ‘গত কিছু দিন আমার চুক্তি নবায়ন নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু আমি এটাতে কোনো মনোযোগ দেইনি। আমি জানি, বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হবে। আর আমি ইন্দেপেন্দিয়েন্তেতে ফিরে যাব।’
আতলেতিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২৮ গোল করেন আগুয়েরো। সিটির হয়ে দুটি লিগ শিরোপা জেতেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
