টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১১ মার্চ ২০১৬, ২৩:০০
টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। শুক্রবার বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক পোটারফিল্ড।
 
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এজন্য ২০ ওভারের খেলা নেমে আসে ১২ ওভারের। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। নাসিরের জায়গায় মিথুন, সানির জায়গায় আবু হায়দার রনি।