বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১৮৭ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। শনিবার নাগপুরে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদ, সলিমুল্লাহ সেনওয়ারি ও মোহাম্মদ নবীর ঝড়ো ইনিংসের উপর ভর করে এই বিশাল সংগ্রহ পায় দলটি।
শাহজাদ করেন ২৩ বলে ৪০, সেনওয়ারির ৩৭ বলে ৪৩ ও মোহাম্মদ নবী ৩২ বলে খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস। বল হাতে জিম্বাবুয়ের তিনাশে পানিয়াঙ্গারা ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন।
বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করতে হলে জিম্বাবুয়েকে করতে হবে ১৮৭ রান।
