৭ দিন বন্ধ থাকার পর রবিবার পাথর আমদানি শুরু

আপডেট : ১২ মার্চ ২০১৬, ২১:৩৩
৭ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দরে রবিাবর থেকে পাথর আমদানি শুরু হচ্ছে।
 
পাথর আমদানিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে শনিবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত সোনামসজিদ জিরো পয়েন্টে মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাম চন্দ্র ঘোষ, নিখিল চন্দ্র ঘোষ, সমির চন্দ্র ঘোষসহ ১০-১২ জন পাথর রপ্তানিকারক সোনামসজিদ স্থল বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেবসহ পাথর আমদানিকারকদের সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ উভয় দেশের আমদানী রপ্তানী বৈঠককে মধ্যস্থা করেন।