কানসাসে ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে পেপার স্প্রে নিক্ষেপ করেছে পুলিশ। র্যালিতে সমর্থকদের বিশৃঙ্খলা ঠিক করতেই পুলিশ স্প্রে করে। র্যালিতে অংশগ্রহণকারী একজনের মোবাইল ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে।
টেলিভিশন ফুটেজেও দেখা যায়, একজন আন্দোলনকারী চোখ মুছতে মুছতে বলছেন যে তাকে স্প্রে করা হয়েছে।
শনিবার রাতে মিসৌরির মিডল্যান্ড থিয়েটারে জড়ো হন ট্রাম্পের সমর্থকরা। ট্রাম্প বক্তৃতা শুরু করার কয়েক মিনিট যেতেই শুরু হয় বিক্ষোভ। থিয়েটারজুড়ে বিক্ষোভকারীরা ছড়িয়ে পড়েন। ট্রাম্পের অভিযোগ, বিক্ষোভকারীরা তার সমর্থকদের আসন কেড়ে নেন।
তবে প্রথমে পুলিশের দাবি করে, তারা কোনোরকম পিপার স্প্রে নিক্ষেপ করেনি। বিশৃঙ্খলার দায়ে দুইজনকে গ্রেফতার করেছে তারা। পরে অবশ্য থিয়েটারের আশপাশের সড়কে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে কানসাস সিটি পুলিশ। পিপার স্প্রে ছোঁড়ার পক্ষে সাফাই গেয়ে কানসাস পুলিশের প্রধান ড্যারিল ফোর্তে।
তার মতে, বিক্ষুব্ধ সহিংসতায় প্রাণহানি ঠেকাতে পিপার স্প্রে ছোড়া যৌক্তিক।.
