বার্সেলোনার হয়ে করেছেন অসংখ্য রেকর্ড। দিনের পর দিন রেকর্ড করেই চলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে সর্বশেষ গেটাফের বিপক্ষে ম্যাচে অন্যরকম এক রেকর্ডের মালিক হলেন মেসি। তিনি কখনোই হয়তো এই রেকর্ডের মালিক হতে চাননি।
শনিবার রাতে গেটাফের বিপক্ষে বার্সা ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায়। দলের এ জয়ের একটি গোল ও তিনটি গোলে সহায়তা করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ম্যাচে একটি পেনাল্টি মিস হয় মেসির পা থেকে। তাই মেসি বর্তমানে কাতালানদের লা লিগা ইতিহাসে সর্বোচ্চ আটবার পেনাল্টি মিস করা ফুটবলার।
এর আগে লিগে বার্সার হয়ে সাতবার পেনাল্টি মিস করে সবার ওপরে ছিলেন সাবেক ক্যামেরুণ স্ট্রাইকার স্যামুয়েল ইতো।
