ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বে ওমানের কাছে টসে হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেছে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দুজনেই বেশ ধীরগতিতে ব্যাট করে যাচ্ছেন।
৫ ওভার শেষ হয়ে গেলেও মাত্র তিনটি বাউন্ডারি এসেছে তামিম ও সৌম্যর ব্যাট থেকে। তবে ১৪ বলে ১৫ রান করে নিজের স্বভাবসুলভ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তামিম ইকবাল। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ২৪
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওমান দলপতি সুলতান আহমেদ। রবিবার বিশ্বকাপে মূল পর্বে খেলার লক্ষ্যে ওমানের বিপক্ষে মাঠে নামে টাইগাররা।
