আশা জাগিয়েও অর্ধশতক করতে পারলেন না সাব্বির

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২১:৫৩

আশা জাগিয়েও হাফসেঞ্চুরির দেখা পেলেন না সাব্বির রহমান। ব্যক্তিগত ৪৪ রানে খাওয়ার আলির বলে বোল্ড আউট হন তিনি।

রবিবার টসে হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য  ব্যাটিং করতে থাকেন সতর্কভাবে। দলীয় ৪২ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য। ব্যক্তিগত ১২ রানে লালচেতার বলে বোল্ড আউট হন তিনি।

 
প্রথম ৫ ওভার শেষ হয়ে গেলেও মাত্র তিনটি বাউন্ডারি আসে দুই ওপেনারের ব্যাট থেকে। তবে কিছুক্ষণের মধ্যেই স্বরুপে ফিরতে শুরু করেন তামিম।  ৭টি চার ও একটি ছক্কায় অর্ধশতক তুলে নেন এই ব্যাটসম্যান।