৪ জিবি র‍্যামের লেইকো ফোনে ২১ এমপি’র ক্যামেরা

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১০:৫৬
‘লেইকো’ পুরনো নাম ‘লেটিভি’র খোলস ছেড়ে নতুন কলেবরে স্মার্টফোনের বাজারে এসেছে। কম দামে উন্নত কনফিগারেশনের স্মার্টফোন দিয়ে বাজার মাত করতে নাম পরিবর্তনের পথ বেছে নেয় এই প্রতিষ্ঠান।
 
ক’দিন আগে নতুন ব্র্যান্ড নামের অধীনে দুটি স্মার্টফোন বাজারে আনে লেইকো। ‘লে ম্যাক্স’ ও ‘লে ওয়ান এস’ নামের এই ডিভাইস দুটি বিকাশমান বাজারে বেশ মনোযোগ কেড়েছে গ্রাহকদের।
 
এবার ‘লি ২’ নামের একটি ডিভাইস আনতে যাচ্ছে চীনা এই প্রতিষ্ঠান। এটি মূলত লি ১ এসের নতুন সংস্করণ। সম্প্রতি এর স্পেশিফিকেশনের তথ্য ফাঁস হয়েছে অনলাইনে।
 
ফাঁস হওয়া তথ্যমতে, ‘লি ২’তে ৪ জিবি র‌্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরের এই ফোনে ৫.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে রয়েছে। এতে বিল্টইন মেমোরি থাকছে ৬৪ জিবি।
 
ফোরজি সমর্থিত ফোনটির রিয়ার ক্যামেরা ২১ মেগাপিক্সেলের (এমপি)। ফ্রন্ট ক্যামেরা ২ এমপি’র।
 
ফোনটিতে ইউএসবি সিপোর্ট থাকছে। ফোনটি দুর্দান্ত সাউন্ডের জন্য ডলবি স্পিকার ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটি কবে বাজারে আসবে বা এর দাম কেমন হবে –এসব তথ্য জানা যায়নি।