মৎস্য ক্যাডারে প্রাণিবিদ্যার অন্তর্ভুক্তির প্রতিবাদে রাবিতে ধর্মঘট

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৬:৩১
৩৭তম বিসিএস মৎস্য (উপসহকারী পরিচালক) ক্যাডারে প্রাণিবিদ্যার অন্তর্ভুক্তির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।
 
সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্তরে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) সিদ্ধান্ত অযৌক্তিক দাবি করে রাবি ফিশারিজ সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করে।
 
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসকিন পারভেজের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন রাবি ফিশারিজ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবু মাসুম, ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাসিরুদ্দিন বাবলা, রাবেয়া বিনতে, নাজমুল হক, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।