এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৮:৫৩
এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ট্রাস্টি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সোমবার ফান্ডের ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। আলোচিত বছরে এ ফান্ডের ইউনিট প্রতি (ইপিইউ) আয় হয়েছে ৪৬ পয়সা। ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৮০ পয়সা। এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।