আফ্রিদির ‘ভারত প্রীতিতে’ চটলেন মিয়াদাদ

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২০:০৪
সম্প্রতি পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছিলেন, পাকিস্তানের চেয়ে ভারতে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি কারণ ভারতেই বেশি ভালোবাসা পান আফ্রিদি। আর আফ্রিদির এমন মন্তব্যে ক্ষুব্ধ দেশটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ।
 
মিয়াদাদ প্রশ্ন তোলেন, ভারতবাসী আমাদের কি দিয়েছে? গত ৫ বছরে তারা আমাদের ক্রিকেটের জন্য কি করেছে? আমি দলের সিনিয়র ক্রিকেটারদের কাছে এমন মন্তব্যে খুবই বিস্মিত।
 
আফ্রিদির এমন মন্তব্যে ক্রিকেট বোর্ডের পদক্ষেপ নেয়া উচিত বলেও মন্তব্য করেন পাকিস্তানের হয়ে ১২৪ টেস্ট খেলা এই ক্রিকেটার। তিনি বলেন, ‘তার(আফ্রিদির) কাজ হলো ভারতে গিয়ে তার দলকে নিয়ে ভালো ক্রিকেট উপহার দেয়া। এমন অপ্রয়োজনীয় মন্তব্য করা নয়।’
 
আফ্রিদির এমন মন্তব্যে বিস্মিত দলের প্রধান কোচ মহসিন খানও। পাকিস্তানের সাবেক এই ওপেনার বলেন, ‘তারা (আফ্রিদি ও মালিক) দলের সিনিয়র খেলোয়াড়। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাদের আরও সতর্ক হওয়া উচিত।’