শিরোপা জিতেই পিএসজি ছাড়ার ঘোষণা ইব্রার

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২০:৫৬
ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। আর এই দিনেই ক্লাব  ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতান ইব্রাহিমোভিচ। রবিবার ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই মুহূর্তে বলতে পারি, আগামী মৌসুমে আমি পিএসজিতে থাকব না। এখানে এখনও আমার দেড় মাস বাকি আছে।’
 
সুইডেনের ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের চার গোলে থোয়াঁর মাঠ থেকে রবিবার ৯-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে পিএসজি। এই জয়ে ৮ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে লরাঁ ব্লাঁর দল। সম্প্রতি গুঞ্জন ওঠে, ইব্রাহিমোভিচ ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড বা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কোনো ক্লাবে যেতে পারেন।
 
তবে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, তিনি চান ইব্রাহিমোভিচ থেকে যান। তিনি বলেন, ‘সে জাদুকরী, দারুণ এক খেলোয়াড়। আমরা তার সঙ্গে কথা বলব এবং দেখব সে কী করতে চায়। আমরা চাই, সে থেকে যাক।’
 
এ মৌসুমে লিগে ২৪ ম্যাচ খেলে ২৭ গোল করেন ইব্রাহিমোভিচ। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনিই লিগের সর্বোচ্চ গোলদাতা। আর সব মিলিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে তার গোল হয়েছে ১০২টি।