বেনাপোলে কৃতি ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১২:৩৮
বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের অধীনে যশোর অঞ্চলের বেনাপোল সানরাইজ পাবলিক স্কুলের বৃত্তিপ্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের রবিবার সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
 
স্কুল কর্তৃপক্ষ জানায়, এ বছর সানরাইজ পাবলিক স্কুল থেকে ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণী থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩০ শিক্ষার্থী। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন ৪২ জন।
 
স্কুলের সহকারী প্রধান শিক্ষক এনামুল ইসলাম জানান, শিক্ষার্থীদের লেখা-পড়ায় আরো উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।