মার্টিন ক্রো’র স্মরণে কালো আর্মব্যান্ড পড়ে নামবে কিউইরা

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৫:০৯
সদ্য প্রয়াত সাবেক অধিনায়ক মার্টিন ক্রো’র স্মরণে ভারতের বিপক্ষে বিশ্ব টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে। 
 
এ সম্পর্কে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ভারতের বিপক্ষে ম্যাচটির মাধ্যমে আমরা ক্রোকে শ্রদ্ধা নিবেদন করতে চাই। এজন্য আমরা সবাই হাতে কালো আর্মব্যান্ড পড়বো। ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীতের পরে হয়তবা এক মিনিট নিরবতা পালন হতে পারে।  দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে গত ৩ মার্চ অকল্যান্ডে ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন টি২০ ক্রিকেটের জনক হিসেবে পরিচিত মার্টিন ক্রো। গত ১১ মার্চ অকল্যান্ডেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।