নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে বিভাগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিভাগের শিক্ষক অধ্যাপক ফখরুল ইসলাম ও সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. এমাজ উদ্দিন।
এসময় বক্তারা ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সর্বস্তরে যেন মানবতাবোধের উন্মেষ ঘটার সাথে সাথে সকল মানুষের মাঝে মানবতাবোধ ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন।
