চেলসিতে রদ্রিগেজ, রিয়ালে হ্যাজার্ড!

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:৩১
চলছে ইউরোপিয়ান লিগের দলবদল। কে দলে ভেড়াবে সেরা ফুটবলারকে তাই নিয়ে চলছে তোরজোড়। রিয়ালের লক্ষ্য পূরণ হলে ক্লাব পর্যায়ে হ্যাজার্ড-রদ্রিগেজের রদবদল দেখবে ফুটবল বিশ্ব! এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’।
 
গোল ডট কমের বরাত দিয়ে  তারা জানায়, রদ্রিগেজের অভাব পূরণে হ্যাজার্ডই রিয়ালের প্রথম পছন্দ। সামার ট্রান্সফার উইন্ডোতে গ্যালাকটিকোরা সে পথেই হাঁটবে বলে জানা গেছে।
 
হ্যাজার্ডের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি পুরনো। কিন্তু চলতি মৌসুমে নিজের ছায়া হয়ে আছেন বেলজিয়ান উইঙ্গার। তবে চেলসি তারকার প্রতি কোচ জিনেদিন জিদানের মুগ্ধতা এতোটুকুও কমেনি।
 
২০১৪ সালে ছয় বছরের বার্নাব্যুতে পাড়ি জমানোর আগে রদ্রিগেজকে দলে ভেড়ানোর লক্ষ্য ছিল চেলসির। তবে বর্তমানে রিয়ালের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হচ্ছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী। এখন পর্যন্ত ১৮টি লিগ ম্যাচে করেছেন পাঁচ গোল।