ভারতের কাছে ৭২ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৯:২৪
নারীদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭২ রানে হারলো বাংলাদেশ। ভারতের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ দল। দলীয় ১৯ রানে সাজঘরে ফেরেন আয়শা রহমান (৪)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯১ সংগ্রহ করতে পারে তারা।
 
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার সুলতানা। ২৫ বল মোকাবেলা করে এ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ওপেনার সানজিদা আক্তারের ব্যাট থেকে। এছাড়া ফাহিমা ১৪ ও রুমানা ১২ রান করেন। ভারতের পক্ষে অনুজা পাতিল ও পুনম পাণ্ডে যথাক্রমে ১১ ও ১৭ রানে ২টি করে উইকেট পান।
 
 
এর আগে মঙ্গলবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারতের দুই ওপেনার রাজ ও ভানিতা। ব্যক্তিগত ৪৮ রানে ভানিতা বিদায় নিলেও নিজ কাজ চালিয়ে যান রাজ। শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া কৃষ্ণমূর্তি ও কর করেন যথাক্রমে ৩৬ ও ৪০ রান।