৬ ওভারেই অর্ধশতক পেরোল পাকিস্তান

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৬:৩৫
ওয়াল্ড টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারেই অর্ধশতক পেরিয়েছে পাকিস্তান। ৮ ওভার ৪ বলে তাদের সংগ্রহ ৭৭।
 
বুধবার ইডেন গার্ডেনে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী খেলতে থাকে পাকিস্তান। বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন আরাফাত সানি। পাকিস্তানের ওপেনার শারজিল খানকে সাজঘরে ফেরান তিনি। ১০ বল শেষে ব্যক্তিগত ১৮ রান করে আউট হয়েছেন শারজিল।
 
কিন্তু আরেক পাশ আগলে রেখে খেলে যাচ্ছেন আহমেদ শেহজাদ। ১৭ বলে ২০ রান করে অপরাজিত আছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। এছাড়া মোহাম্মদ হাফিজও দেখাচ্ছেন তার ব্যাটিং নৈপুন্য। দুই চার ও দুই ছক্কায় ১৬ বলে ২৬ রান তার।অ
 
কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটিতে আবু হায়দার রনির পরিবর্তে দলে ফিরেছেন আরাফাত সানি। আর ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় আজও মাঠে নামতে পারেননি মুস্তাফিজ।