আহমেদ শেহজাদকে ফেরালেন সাব্বির

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৭:০৪

ভয়ংকর হয়ে ওঠা পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে আউট করলেন বাংলাদেশি অলরাউন্ডার সাব্বির রহমান। তবে আউট হওয়ার আগেই ৮ চারে ৩৯ বলে ৫২ রান করেন  শেহজাদ। বুধবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের উপর চড়া হতে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।

১১ ওভারেই শতক পূরণ করে পাকিস্তান। শেহজাদের ৪৪ ও হাফিজের ৪০ রানের উপর ভর করেই এই সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন আরাফাত সানি। পাকিস্তানের ওপেনার শারজিল খানকে সাজঘরে ফেরান তিনি। ১০ বল শেষে ব্যক্তিগত ১৮ রান করে আউট হয়েছেন শারজিল।

কিন্তু আরেক পাশ আগলে রেখে খেলে যান আহমেদ শেহজাদ। ১৭ বলে ২০ রান করে অপরাজিত আছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। এছাড়া মোহাম্মদ হাফিজও দেখাচ্ছেন তার ব্যাটিং নৈপুন্য। দুই চার ও দুই ছক্কায় ১৬ বলে ২৬ রান তার।
 
কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটিতে আবু হায়দার রনির পরিবর্তে দলে ফিরেছেন আরাফাত সানি। আর ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় আজও মাঠে নামতে পারেননি মুস্তাফিজ।