আরাফাত সানির বলে বাউন্ডারিতে দারুণ এক ক্যাচ ধরে মোহাম্মদ হাফিজকে আউট করলেন সৌম্য সরকার। সৌম্যের হাতে তালুবন্দী হওয়ার আগে ৪২ বলে ৬২ রান করেন হাফিজ। ইনিংসের ১৭তম ওভারে আরাফাত সানিকে লং অনের উপর দিয়ে ছক্কা মারতে গেলে বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ ধরেন সৌম্য সরকার।
এর আগে ভয়ংকর হয়ে ওঠা আরেক পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে আউট করেন বাংলাদেশি অলরাউন্ডার সাব্বির রহমান। তবে আউট হওয়ার আগেই ৮ চারে ৩৯ বলে ৫২ রান করেন শেহজাদ।
বুধবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।শুরু থেকেই বাংলাদেশি বোলারদের উপর চড়া হতে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। ১১ ওভারেই শতক পূরণ করে পাকিস্তান। শেহজাদের ৪৪ ও হাফিজের ৪০ রানের উপর ভর করেই এই সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন আরাফাত সানি। পাকিস্তানের ওপেনার শারজিল খানকে সাজঘরে ফেরান তিনি। ১০ বল শেষে ব্যক্তিগত ১৮ রান করে আউট হয়েছেন শারজিল।
