পাকিস্তানের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। দলীয় ১ রানের মাথাতেই মোহাম্মদ আমিরের বলে আউট হন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ২০২ রানের টার্গেট দিল পাকিস্তান। বুধবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের ৬২ ও আহমেদ শেহজাদের ৫২ রানের উপর ভর করে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান। এছাড়া অধিনায়ক শহীদ আফ্রিদি করেন ৪৯ রান। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ
