ওয়েস্ট ইন্ডিজকে ১৮৩ রানের টার্গেট দিল ইংল্যান্ড

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২২:৫৩
বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। বুধবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড।
 
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। জয়ের জন্য ক্যারিবিয়ানদের করতে হবে ১৮৩ রান।
 
ব্যাট হাতে ইংল্যান্ডের ইনিংসে অবদান রাখেন জো রুট ( ৩৬ বলে ৪৮ রান), জস বাটলার (২০ বলে ৩০ রান), আলেক্স হালস ( ২৬ বলে ২৮ রান) ও ইয়ান মরগান ( ১৪ বলে অপরাজিত ২৭ রান)।
 
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নিয়েছেন সুলেমান বেন।