আরো বিনিয়োগের আশ্বাস ভিএলসিসি’র

বাংলাদেশের বাজারে বিনিয়োগ বৃদ্ধি করবে ভিএলসিসি

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:২৬
বাংলাদেশের বাজারে বিনিয়োগ বৃদ্ধি করবে ভারতের বৈশ্বিক ওয়েলনেস ব্র্যান্ড ভিএলসিসি। স্লিমিং, বিউটি এবং ফিটনেস সেন্টার দ্বিগুণ সৌন্দর্য ও পুষ্টি বিষয়ক কারিগরী প্রশিক্ষণ এবং পরিবেশক নেটওয়ার্ক বাড়ানোর ঘোষণা দেন ভিএলসিসি'র প্রতিষ্ঠাতা  বান্দানা লুথরা। 
 
রাজধানীর গুলশান এবং ধানমণ্ডিতে বৃহস্পতিবার ভিএলসিসি'র বর্তমান স্লিমিং, বিউটি  অ্যান্ড ফিটনেস সেন্টার দু'টোতে গ্রাহক, সাংবাদিক এবং  ব্যবসায়ীক অংশীদারদের সঙ্গে আলাপকালে তিনি এ  ঘোষণা দিয়েছেন। 
    
বর্তমানে ভিএলসিসি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান এবং ধানমন্ডিতে দু’টি স্লিমিং, বিউটি অ্যান্ড ফিটনেস সেন্টার পরিচালনা করছে। ত্বক, চুল এবং শরীরের যত্নে তৈরি ভিএলসিসি’র ন্যাচারাল সায়েন্স’র বিভিন্ন পণ্য-সামগ্রী এ দু'টো আউটলেট ছাড়াও সুপার শপগুলোতে পাওয়া যাচ্ছে। 
 
বাংলাদেশে ভিএলসিসি’র ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্তের ব্যাপারে এর গ্রুপ ফাউন্ডার বান্দানা লুথরা বলেন, ২০১১ সালে বাংলাদেশে ভিএলসিসি’র কার্যক্রম শুরু করার পর আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। শুধুমাত্র আমাদের স্লিমিং, বিউটি এবং ফিটনেস সেন্টারই নয় ত্বক, চুল এবং শরীরের যত্নে ভিএলসিসি ন্যাচারাল সায়েন্স’র প্রসাধনী পণ্য-সামগ্রী এখানে বিরাট সফলতা পেয়েছে। বাংলাদেশে আমাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়টি সমাজের সব স্তরের মানুষের জন্য প্রিভেন্টিভ হেল্থকেয়ার এবং ওয়েলনেস নিশ্চিত করার লক্ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
 
তিনি বলেন, ভিএলসিসি ইতিমধ্যে চট্টগ্রামে একটি স্টেট-অব-দ্য-আর্থ, ভিএলসিসি স্লিমিং, বিউটি অ্যান্ড ফিটনেস সেন্টার পরিচালনা করতে হাই-টেক কোম্পানি প্রতিষ্ঠা করার বিষয়টি চূড়ান্ত করেছে। সিলেটেও একই ধরনের সুযোগ-সুবিধা সরবরাহ করতে চেষ্টা করছে। সেই সঙ্গে, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ভিএলসিসি ইন্সটিটিউট অব বিউটি অ্যান্ড নিউট্রিশন প্রতিষ্ঠা করার কথা ভাবছে, যাতে করে তরুণ-সমাজ কারিগরি প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে সম্ভাবনাময় সৌন্দর্য এবং সুস্থতার ক্ষেত্রে কাজের মাধ্যমে স্বনির্ভর হতে পারেন। 
 
বাংলাদেশে সৌন্দর্য শিল্পে পুরুষের চেয়ে নারীর অবদান বেশি হওয়ায়, এই খাতের সম্প্রসারণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হচ্ছে উল্লেখ করে বান্দানা বলেন, আমি আশা করছি বাংলাদেশে ভিএলসিসি’র ক্রমবর্ধমান উপস্থিতি বাংলাদেশ  এবং ভারতের দ্বি-পাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক আরো সমৃদ্ধ করবে। IMG0
 
ভিএলসিসি সম্পর্কে
 
ওজন কমানোর মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির সেবামূলক প্রতিষ্ঠান ভিএলসিসি কার্যক্রম শুরু করে ১৯৮৯ সালে। ভিএলসিসি হেল্থ কেয়ার লিমিটেড ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে সৌন্দর্য ও সুস্থতার বিভিন্ন পণ্য-সামগ্রী এবং সেবার মাধ্যমে ব্যাপক পরিচিত লাভ করেছে। সৌন্দর্য এবং সুস্থতার সেবা সমাধান নিয়ে এই প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, উপ-মহাসাগরীয় অঞ্চল এবং পূর্ব আফ্রিকার ১১টি দেশের ১৩৫টি শহরের ৩১৩ টি স্থানে গ্রাহকদের সেবা দিচ্ছে। ভিএলসিসি ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মালয়শিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত এবং কেনিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। ভারতেই ভিএলসিসি’র ১৯৭টি ওয়েলনেস সেন্টার রয়েছে।  অন্য ১০টি দেশে রয়েছে আরো ৪৯টি সেন্টার। ঢাকার গুলশান এবং ধানমন্ডিতে দু’টি স্লিমিং, বিউটি অ্যান্ড ফিটনেস সেন্টার পরিচালনা করছে। ত্বক, চুল এবং শরীরের যত্নে তৈরি ভিএলসিসি’র ন্যাচারাল সায়েন্স’এর বিভিন্ন পণ্য-সামগ্রী এ দু'টো আউটলেট ছাড়াও সুপার শপগুলোতে পাওয়া যাচ্ছে।ভিএলসিসিতে চার হাজারেরও বেশি কর্মী কাজ করছেন। তাদের মধ্যে রয়েছে পেশাদার চকিৎিসক,  পুষ্টিবিদ, ফিজিও থেরাপিস্ট এবং প্রসাধন বিশেষজ্ঞ।