টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২০:১৪
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে আফগানিস্তান। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।
 
বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি নবাগত আফগানিস্তান পেরিয়ে এসেছে বাছাইপর্ব। বিশ্বকাপের প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচ জিতে সুপার টেন নিশ্চিত করে আফগানিস্তান। ইনজামাম উল হক কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই যেন তারা নিজেদের ফিরে পেয়েছে।
 
আফগানিস্তানের তুলনায় শ্রীলংকার প্রেক্ষাপট একটু ভিন্ন। প্রথম ম্যাচেই তারা পাচ্ছে না টি-টোয়েন্টির সেরা বোলার মালিঙ্গাকে।