ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ১৫৪ রানের টার্গেট দিল আফগানরা। বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমে তারা ৭ উইকেটে ১৫৩ রান করে তারা।
ইনিংসের তৃতীয় ওভারে আউট হন ওপেনার মোহাম্মদ শাহজাদ (৮)। নুর আলী জর্ডান করেন ২৩ বলে ২০ রান। দুটি ছয় ও তিনটি চারের মাধ্যমে মারমূখী ব্যাটসম্যান সামউল্লাহ করেন ১৪ বলে ৩১ রান। প্রায় শেষ পর্যন্ত লড়ে যাওয়া আসগর করেন ৪৭ বলে ৬২ রান।
বাছাইপর্ব পেরিয়ে আফগানিস্তান সুপার টেন পর্বে উঠে এসেছে। ওই পর্বে তারা জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও হংকংকে হারিয়েছিল।
