লন্ডনে বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপন

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২২:৫৯
বাংলাদেশ হাইকমিশন লন্ডনে বৃহস্পতিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
 
হাইকমিশনার মোঃ আবদুল হান্নান জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে দিবসের কর্মসূচি শুরু করেন। এই দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
 
লন্ডনে অবস্থানরত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি মহান স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, 'বঙ্গবন্ধু বাঙালিজাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন এবং এই দিনটির মাধ্যমে বঙ্গবন্ধুর শিক্ষা শিশুদের মধ্যে পৌছে দিতে হবে।'
 
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী। তিনি বলেন, 'বঙ্গবন্ধু আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তার আদর্শ ও তার কর্মময় জীবন থেকে দীক্ষা নিয়ে ত্যাগ ও দেশ গড়ার মন্ত্রে দীপ্ত হয়ে প্রতিটি নাগরিককে স্বীয় অবস্থান থেকে কাজ করার আহবান জানান।'