হিরো ইন্ডিয়ান ওপেনে প্রথম দিনে ভালো অবস্থানে রয়েছেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। অনেকদিন ধরেই নিজেকে হারিয়ে খোঁজা এই গলফার রয়েছেন ষোড়শ স্থানে।
দিল্লি গলফ কোর্সে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলায় পারের চেয়ে তিন শট কম খেলেন সিদ্দিকুর। চারটি বার্ডি ও একটি বগি করেন ২০১৩ সালে এই কোর্সে নিজের দ্বিতীয় ও সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর।
এশিয়ান ট্যুরের প্রথম শিরোপাটি সিদ্দিকুর জেতেন ২০১০ সালে; ব্রুনাই ওপেনে। সিদ্দিকুরের চলতি বছরটা মোটেই ভালো যাচ্ছে না। ৩১ বছর বয়সী এই গলফার সর্বশেষ থাইল্যান্ড ক্ল্যাসিকেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন।
