চার হাজারে মিলবে লাভার নতুন স্মার্টফোন

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ০৯:৪৭
প্রযুক্তি খাতের বড় বাজারগুলোর মধ্যে চীনের পরই ভারতের অবস্থান। দেশটির মোবাইল ডিভাইস বাজার ক্রমাগতভাবে বেড়ে চলেছে। সংশ্লিষ্ট খাতে প্রভাব বিস্তারে বাইরের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই কোনো না কোনো ডিভাইস উন্মোচন করছে। এরই ধারাবাহিকতায় এবার ভারতীয় ব্র্যান্ড লাভা তাদের নতুন স্মার্টফোন ‘ফ্লেয়ার এস১’ উন্মোচন করেছে।
 
বাজেট সাশ্রয়ী স্মার্টফোন বাজারজাত করে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে লাভা। ‘ফ্লেয়ার এস১’ও বাজেট সাশ্রয়ী ফোন। ভারতের বাজারের জন্য এর দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৭৯৯ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার ৪৮৮ টাকা।
 
লাভার নতুন এই ফোনে রয়েছে ৪.৫০ ইঞ্চি স্ক্রিন, ১.৩ গিগাহার্টজ প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৩২ জিবি, লেড ফ্ল্যাশসহ ৩.২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৫.১ ভার্সন, ৫১২ র‌্যাম, ১৭৫০ এমএএইচ ব্যাটারি, থ্রিজি সাপোর্ট, ওয়াইফাই-জিপিআরএস, ডুয়াল সিম।