ক্যামেরা চুরি করে সিংহের সেলফি!

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১২:১০
দক্ষিণ আফ্রিকার কুজার ন্যাশনাল পার্কের এক সিংহের সেলফি নিয়ে সোস্যাল মিডিয়ায় রীতিমতো হৈ চৈ শুরু হয়েছে। সিংহটি এক পর্যটকের ক্যামেরা চুরি করে সেটি দিয়ে সেলফি তুলেছে। বুঝে হোক না বুঝে হোক সিংহটি যে এক মহা মূল্যবান জিনিস উপহার দিয়েছে সে ব্যাপারে  কারো সন্দেহ নেই।
 
জানা গেছে, ম্যাসিমো নামের ওই পর্যটক ন্যাশনাল পার্কের প্রাণীদের কিছু এক্সক্লুসিভ ছবি তোলার জন্য একটি স্থানে তার সদ্য কেনা অত্যাধুনিক ক্যামেরাটি স্থাপন করেন। তার ক্যামেরা বসানোর কাজটি দূরে বসে দেখছিল একটি সিংহ। তিনি সরে যেতেই সিংহটি কাছে এসে এক কামড়ে ক্যামেরাটি স্ট্যান্ড থেকে খুলে ফেলে। এরপর সেটি মুখে নিয়ে বেশ দূরে গিয়ে ফেলে দেয়। এরপর সিংহটি ক্যামেরাটি খুব কাছ থেকে দেখতে  থাকে। ব্যাস, স্বয়ংক্রিয় মোডে থাকা ক্যামেরায় একের পর এক সেলফি উঠতে শুরু করে। সিংহটি সরে গেলে পার্ক কর্মীদের সহায়তায় ক্যামেরাটি নিয়ে আসেন ম্যাসিমো। পরে  ক্যামেরা পরীক্ষা করে দেখেন দারুণ সেলফি উপহার দিয়েছে এই হিংস্র প্রাণীটি।