আইপিএলের নিলামে মুস্তাফিজ, ভিত্তিমূল্য ৫৮ লাখ টাকা

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৬:৩৫
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর নিলামের জন্য ৭০০ জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান।
 
২৫ জানুয়ারির মধ্যে এই তালিকাকে সংক্ষিপ্ত করে ৩০০ তে নামিয়ে আনা হবে।  ৬ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে খেলোয়াড়দের নিয়ে নিলাম অনুষ্ঠিত হবে। সেখানেই সাতক্ষীরার এই বাঁ-হাতি পেসারের ভিত্তিমূল্য ৫০ লাখ রূপি নির্ধারণ করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ টাকারও বেশি। এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রূপি। যুবরাজ সিং, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, মিচেল মার্শ, শেন ওয়াটসন ও কেভিন পিটারসেন এই ক্যাটাগরিতে রয়েছে।
 
২ কোটি রূপি: যুবরাজ সিং, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, মিচেল মার্শ, শেন ওয়াটসন ও কেভিন পিটারসেন, আশিষ নেহরা, সাঞ্জু স্যামসন, ধাওয়াল কুলকর্নি, কেন রিচার্ডসন ও মাইকেল হাসি।
 
১.৫ কোটি রূপি: ডেল স্টেইন, মোহিত শর্মা ও জস বাটলার।
 
১ কোপি রূপি: ইরফান পাঠান ও টিম সাউদি
 
৫০ লাখ রূপি: মুস্তাফিজুর রহমান, মার্টিন গাপটিল, জেসন হোল্ডার ও ব্রেন্ডার স্রান।