যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহে ভারতের মুম্বাইতে অবস্থিত উপ-হাইকমিশনে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। দিবসটির শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
সেখানে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার সামিনা নাজ বক্তব্য প্রদান করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশি ও স্থানীয় ভারতীয় শিশু ও তাদের অভিভাবকরা অংশগ্রহন করেন। সর্বশেষ শিশু সম্মেলন ও আর্ট ক্যাম্পের মাধ্যমে শিশুদিবসের কার্যক্রম সমাপ্ত করা হয়।
