শনিবার ইডেন গার্ডেনে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। আর পাকিস্তানের সঙ্গে এই ম্যাচ হারলেই শেষ হয়ে যেতে পারে ভারতের শিরোপা স্বপ্ন।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ রানে হেরে নেট রান রেটে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে নেট রান নেটে পাকিস্তানও এগিয়ে রয়েছে। তবে পরিসংখ্যান বলছে বিশ্বকাপের মতো বড় আসরে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আর এবার তো খেলা ভারতেরই মাটিতে।
ভারত পাকিস্তানে এই গ্রুপে আরও রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এখানে দুইম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ থেকে মোট দুইটি দল পরবর্তী রাউন্ডে জায়গা পাবে।
পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা এমন
সম্ভাবনা ১: যদি পাকিস্তান জিতে যায় তবে পয়েন্ট টেবিল হবে এরকম
সম্ভাবনা ২: এরপর ভারত সবগুলো ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৪। অন্যদিকে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তখন পয়েন্ট টেবিলের চেহারা দাঁড়াবে অনেকটা এমন।
সম্ভাবনা ৩: এছাড়া যদি ভারত অস্ট্রেলিয়া ২টি করে ম্যাচ জেতে তবুও রান রেটে পিছিয়ে থাকবে ভারত। তখন পয়েন্ট তালিকা হবে এমন।যদি বাংলাদেশে কোনো ম্যাচ না জিতে
সম্ভবনা ৪: এছাড়া পাকিস্তান সব ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড একটি হারলে তবুও ভারতের অবস্থান হবে তৃতীয়। সেক্ষেত্রেও সেমিফাইনাল যাওয়া সম্ভব হবেনা ধোনিবাহিনীর। যদি বাংলাদেশে কোনো ম্যাচ না জিতে তবে পয়েন্ট টেবিলের অবস্থা দাঁড়াবে এমন।
তবে এই হিসেব ওলট পালট হয়ে যেতে পারে বাংলাদেশের জয়ে। দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ যদি পরবর্তী সবগুলো ম্যাচ জিতে তবে তাদের পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে টাইগারদের।
