এবার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শ্যালা নদীতে কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় “এম ভি সি হর্স-১” নামের কয়লাবাহী এই লাইটার জাহাজটি ডুবে যায়।
তবে এই জাহাজ ডুবির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা বন বিভাগ নিশ্চিত করে জানাতে পারে নি।
সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও সাইদুল ইসলাম বলেন, ঢাকা থেকে কয়লাবাহী এম ভি ‘সী হর্স-১’ নামের একটি লাইটারেজ জাহাজ বাগেরহাটের শরণখোলার বলেশ^র নদী হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার সময় শনিবার বিকাল ৫টার দিকে তাম্বুলবুনিয়া ক্যাম্পের কলামূলা এলাকার শ্যালা নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়। শ্যালা নদীর ওই এলাকায় একটি ডুবন্ত লঞ্চের মাস্তুলে আঘাত লেগে এই জাহাজটি ডুবতে পারে বলে ডিএফও জানান।
তবে ঐ লাইটারেজ জাহাজে কি পরিমান কয়লা, জ¦ালানি তেল ও কতজন ক্রু রয়েছে তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করে জানাতে পারেন নি তিনি।
