যে কারণে ত্রুটিপূর্ণ তাসকিনের বিচার

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৪:৫১
বিসিবির পরামর্শদাতা হিসেবে কাজ করা ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খানের বরাতে কয়েকটি ত্রুটির কথা জানা গেছে। তাসকিন আহমেদের পরীক্ষা ও তার বোলিং নিয়ে সংশয় প্রকাশের ত্রুটিগুলো এরকম:
 
*তাসকিনের বিরুদ্ধে প্রাথমিক রিপোর্টে তার কোন নির্দিষ্ট ধরণের ডেলিভারি বা ডেলিভারিগুলো সন্দেহজনক, তা উল্লেখ করেননি আম্পায়াররা। ফলে এই রিপোর্ট পরবর্তী পরীক্ষায় পাঠানোর জন্য যথেষ্ঠ ছিলো না।
 
*তাসকিন আহমেদের নিয়মিত বল (স্টক ডেলিভারি) ও ইয়র্কারকে বৈধ বলেছে আইসিসি। কেবল অবৈধ বাউন্সার। ফলে তাকে নিষিদ্ধ করা সম্ভব না। এমন  বাউন্সারের ক্ষেত্রে সতর্ক করে দিয়ে বল করতে দেওয়ার বিধান আছে।
 
*তাসকিনকে ৯টি বল বাউন্সার করতে বলা হয়েছে; যার মধ্যে ৩টি অবৈধ অ্যাকশনে। অভিযোগের ওই ম্যাচে তাসকিন কোনো বাউন্সার করেননি। তাই পরীক্ষাগারে এই বল তাকে করতে বলা যাবে না।
 
*তাসকিন ৯টি বল করেছেন ৩ মিনিটের মধ্যে। সীমিত ওভারের ক্রিকেটে প্রতি ওভারে সর্বোচ্চ একটি বাউন্সার করা সম্ভব। তাই এই পরীক্ষা বাস্তবানুগ নয়।