তাসকিনের বোলিং অ্যাকশন পুনর্বিবেচনার আবেদন

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৫:৩৪
 
তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি'র নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বিসিবি প্রধান নাজমুল হাসানের গুলশানের বাসায় বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক শেষে এ কথা জানান বিসিবি প্রধান।
 
বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা ইনফরমালি আইসিসি'র উচ্চ পর্যায়ে কথা বলেছি। তারা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে। আশা করছি, যেটা সঠিক, সেভাবেই রায় দেবে তারা। আর এ ছাড়াও আমরা ফরমালি পরবর্তিতে আবেদন করতে পারব। কিন্তু তার জন্য সপ্তাহ লেগে যাবে।
 
এদিকে বোর্ডের আইনজীবীদের পরামর্শেই পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত বলে জানা গেছে। পুনর্বিবেচনার আবেদন গৃহীত না হলে আইনি পদক্ষেপের চিন্তা-ভাবনাও আছে বোর্ডের।