রাত দুপুরে উড়ে আসা গুলিতে আহত যুবক

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১২:০৫
 
রাজধানীর লালবাগে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনার শিকার হন তিনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

জানা গেছে, এক দোকানের কর্মচারী সাদ্দাম হোসেন (২৫) রাতে রাস্তার উপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় উড়ে আসা একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়।