বিমা মেলা শুরু বুধবার

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৪:৫০
 
দেশে প্রথমবারের মতো বিমা মেলা শুরু হচ্ছে বুধবার। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আয়োজনে এই মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত। সোমবার ম‌তি‌ঝি‌লে আইডিআরএর সভাকক্ষে এক সংবাদ সম্মেল‌নে এই তথ্য জানানো হয়।
 
সংবাদ স‌ম্মেল‌নে মেলা আ‌য়োজক ক‌মি‌টির আহ্বায়ক ও আই‌ডিআর সদস্য মো. কুদ্দুস খান জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসহ মোট ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
 
এসময় আরো জানা‌নো হয়, মেলায় আইডিআরএ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমি ও স্কয়ারের একটি মেডিকেল স্টল থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
 
সংবাদ স‌ম্মেল‌নে আই‌ডিআরএর চেয়ারম্যান শেফাক আহ‌মেদ, অ্যাকচুয়ারি, প্র‌তিষ্ঠান‌টির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছিলেন।